বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

বন্দরে নিখোঁজের একদিন পর শীতলক্ষ্যা নদীর ডোবা থেকে ভাই বোনের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৬ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের একদিন পর একটি ডোবা থেকে সামির (৯) ও তিশা (৮) নামে দুই ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে বন্দর আমিন এলাকায় শীতলক্ষ্যা নদীর পাশে একটি ডোবায় মরদেহ দুইটি ভাসতে দেখে স্থানীয়দের নৌ-পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

তারা ওই এলাকার অটোরিক্সা চালক কামাল হোসেনের ছেলে, মেয়ে ও হাসান হোসেনের বাড়ির ভাড়াটিয়া।

নারায়ণগঞ্জ সদর নৌ-থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
গতকাল বিকেলে খেলার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ থাকে তারা।
ধারণা করা হচ্ছে নদীর তীরে ওয়াকওয়ে নির্মানের জন্য কাটা মাটির ডোবার পাশে খেলা করতে নেমে জমে থাকা পানি পড়ে সাঁতার না জানায় তাদের মৃত্যু হয়।
কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.