শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

নৌকার জোয়ারে ভাসছে সোনারগাঁ আ’লীগের তৃনমূল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২০৪ Time View

নিজস্ব প্রতিবেদক।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসন, সোনারগাঁয়ে জোটের বেড়াজাল থেকে মুক্ত হয়ে অবশেষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত নির্বাচন কমিশন থেকে নৌকা প্রতিক হাতে পাওয়ায় আনন্দের উচ্ছ্বাসে ভাসছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ।

এর আগে দুটি নির্বাচনে কেন্দ্রীয় নির্দেশে শরিকদল জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দেয় আওয়ামীলীগ। দীর্ঘ ১০ বছর পর অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আওয়ামী লীগে যেন প্রাণ ফিরে এলো দলীয় প্রতিক নৌকা পেয়ে।

এবার বিভাজন ভেঙ্গে সোনারগাঁ আওয়ামী লীগ এক পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে বলে তৃণমূলের নেতাকর্মীরা জানান। বিগত ১০ বছর নৌকায় ভোট দিতে না পারার ক্ষুধা মিটাতে উদগ্রীব তারা।

তফসিল অনুযায়ী ১৮ ডিসেম্বর (সোমবার) প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ দিয়েছেন নির্বাচন কমিশন আওয়ামী লীগের দলীয় প্রার্থী কায়সার হাসনাত তার নেতাকর্মীদের সাথে নিয়ে সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলার রিটাংনি কর্মকর্তার কাছ থেকে নৌকা প্রতিক গ্রহন করেন।

অপরদিকে তার প্রতিদ্বন্দী প্রার্থী জাতীয়পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকাসহ অন্যান্য প্রার্থীরা আজ তাদের দলীয় প্রতিক গ্রহন করবেন।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়তে হচ্ছে বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকাকে।

সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী আওয়ামী পবিারের সন্তান সাবেক এমপি কায়সার হাসনাত নৌকা প্রতীক নিয়ে খোকার লাঙ্গলের সাথে লড়বেন। বলতে দ্বিধা নেই, এমপি লিয়াকত হোসেন খোকা এবারই সত্যিকার অর্থে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটের লড়াইয়ে অবতীর্ণ হতে যাচ্ছেন। এই লড়াইয়ে তার ছিটকে পড়ার সম্ভাবনাই বেশী বলে আন্দাজ করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকমহল

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.