শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

মেঘনা শিল্পনগরীর স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৪ Time View

নিজস্ব প্রতিবেদক।

সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম মনিরুজ্জামান সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,

এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগ নেতা হাজী আলম চান, জহিরুল ইসলাম, মাসুম বিল্লা, শাহ পরান,

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মাসুম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এস.এস.সি সম্পন্য করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।
তিনি আরো বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক সহ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেঘনা শিল্পনগরীর স্কুল এন্ড কলেজের ১৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.