মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে একাধিক ডায়গনস্টিক সেন্টারে অভিযান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০১ Time View

নিজস্ব প্রতিবেদক।

স্বাস্থ্য অধিদপ্তরের ১০ দফা নির্দেশনার আলোকে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সোনারগাঁয়ের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারী) দুপুরের দিকে উপজেলার কাঁচপুর এলাকায় অবস্থিত কাচঁপুর জেনারেল,কাচঁপুর মর্ডান, শুভেচ্ছা জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ১০ দফা নির্দেশনার আলোকে কাচঁপুর জেনারেল হাসপাতালকে ১ লক্ষ টাকা, কাচঁপুর মর্ডান হাসপাতালকে ১.৫ লক্ষ টাকা জরিমানা করা হয় ও শুভেচ্ছা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলগালা করে দেওয়া হয়। এসময় অভিযানের খবর পেয়ে কয়েকটি হাসপাতাল বন্ধ করে মালিকপক্ষ চলে যায়,উক্ত ভবন মালিককে হাসপাতাল খুলতে নাদিতে নির্দেশনা দেয়া হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেন কাগজপত্র এবং সনদসহ যথাযথ কর্তৃপক্ষের নিকট দাখিল করে সেই বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহীম।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ মোশাররফ হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক জানান, ১০ দফা নির্দেশনার আলোকে অবৈধ ক্লিনিক, ডায়াগনস্ট্রিক ও হাসপাতালের তালিকা করা হয়েছে। ইতো মধ্যে ৩ টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে,পর্যায়ক্রমে আমাদের এ অভিযান চলবে।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহীম বলেন,১০ দফা নির্দেশনার আলোকে সারা দেশের ন্যায় সোনারগাঁ উপজেলাও অবৈধ প্রাইভেট ক্লিনিকের তালিকা করে অভিযান চালানো হচ্ছে। তার ঐ ধারাবাহিকতায় কাচঁপুর জেনারেল হাসপাতালকে ১ লক্ষ টাকা, কাচঁপুর মর্ডান হাসপাতালকে ১.৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে,সেই সাথে শুভেচ্ছা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলগালা করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.