শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

শম্ভুপুরা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে মাদ্রাসার শিক্ষকের উপর হামলা আহত ৪-মাদ্রাসা ভাঙচুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২০১ Time View

নিজস্ব প্রতিবেদক

২৮শে মার্চ রোজ বৃহস্পতিবার দুপুর ২:৩০ঘটিকার সময় শম্ভপুরা ইউনিয়নের হোসেনপুর চেলাচর এলাকায় অবস্থিত মোহাম্মদীয়া আল -সালাফিয়া মাদ্রাসায় পূর্ব শত্রুতার জেরে মারধরে ৪জন আহত হলেও গুতর আহত হন শিক্ষক মোঃ কাউসার মিয়া।

জানা যায়,ঐ এলাকায় দুইটি মাদ্রাসা পাশাপাশি হওয়ায় এদের মধ‍্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। দীর্ঘ ছয় মাস আগে মোহাম্মাদিয়া আল -সালাফিয়া নামক একটি মাদ্রাসা গঠন করা হয় এবং ছয় মাস পরে ছাত্র-ছাত্রীদের ভর্তির বিষয় নিয়ে দুই মাদ্রাসার মধ্যে বাক বিতাণ্ড সৃষ্টি বৃষ্টি হলে এলাকার মাতব্বর আব্দুল হাই ও আব্দুল আউয়াল গং এই মাদ্রাসা টি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন।পরে কয়েকদিন মাদ্রাসাটি বন্ধ থাকে এ নিয়ে সোনারগাঁ থানায় পাল্টাপাল্টি দুই পক্ষের অভিযোগ দেওয়া হয়।পরে আবার দুই মাস যাবত ওই মোহাম্মাদিয়া আল -সালাফিয়া মাদ্রাসাটি স্বাভাবিকভাবে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া চলতেছিল।

এখন রমজান মাস,পবিত্র মাহে রমজান উপলক্ষে মোহাম্মদীয়া আল-সালাফিয়া মাদ্রাসাটির পক্ষ থেকে একটি ইফতারি অনুষ্ঠানের আয়োজন করা হলে খবর শুনতে পেয়ে মোঃ আব্দুল হাই ও আব্দুল আউয়াল গং এর লোকজন ক্ষেপে উঠেন এবং গতকাল রাত সন্ধ্যার সময় মোহাম্মাদিয়া আল-সালাফিয়া মাদ্রাসার প্রিন্সিপ‍্যাল নূরে আলম কে বিভিন্নভাবে হুমকি দেওয়ার শুরু করেন এবং তাদের হুমকি ধামকিতে অধ্যক্ষ নূরে আলম পরদিন সকাল অর্থাৎ২৮শে মার্চ বৃহস্পতিবার সকাল বেলা সোনারগাঁ থানায় উপস্থিত হয়ে কয়েক জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭/৮জন আসামী করে তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করে হোসেনপুর চেলাচর এলাকার ওই মাদ্রাসায় অধ্যক্ষ নুর আলম উপস্থিত হলে আব্দুল হাই ও আব্দুল আউয়াল গংগের লোকজন তাদের উপর আক্রমণ করে। তারা লোহার রড়,প্লাষ্টিকের পাইপস দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে আক্রমন করলে তিন জন আহত হলেও একজন গুরুতর আহত হন শিক্ষক কাউসার মিয়া। শিক্ষক কাউসার মিয়াকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.