শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ের দুই শহীদের পিতার আর্জি রাষ্ট্র যেন আমার সন্তানের কথা মনে রাখে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৬০ Time View

নিজস্ব প্রতিবেদক।

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুই শহীদের পরিবারের শোক কাটছেইনা। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ উদযাপন করছে জনগন। অনেক তরুণ প্রান ও রক্তের বিনিময়ে অর্জিত এই
কোটা আন্দোলনের অন্যতম শহীদ সোনারগাঁওয়ের মেহেদী ও ইমরান।‌
জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মেহেদী আন্দোলনে অংশ নিয়ে গত ২০ জুলাই চিটাগাং রোডের ডাচ বাংলা মোড় এলাকায় পুলিশের গুলিতে নিহত হন। আর মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ইমরান নিহত হন ৫ আগস্ট যাত্রাবাড়ীতে। হতদরিদ্র ইমরানের বাবা মো:ছানাউল্লাহ সোনারগাঁয়ে একটি কারখানায় দিন মজুরের কাজ করে। আর শহীদ ইমরানের বাবা সালেহ আহমেদ মেঘনা টোলপ্লাজা সংলগ্ন ব্যাপারি বাজারে ছোট একটি দোকান চালান।
গতকাল বিকেলে ক্ষতিগ্রস্ত এই দুই শহীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে একজন প্রবাসী। সোনারগাঁওয়ের কৃতিসন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বর্তমানে যুক্তরাষ্ট্রের ওসাকা ফার্মাসিউটিক্যালসের মুখ্য বিজ্ঞানী ডক্টর শাহানুর হোসাইন দেড় লাখ টাকা অর্থ সহায়তার মাধ্যমে তাদের পাশে দাঁড়ান। এই অর্থ পরিবারের কাছে তুলে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খালেদ হাসান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেওয়ান হারুনুর রশিদ, পিরোজপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের সদস্য আফজাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময়, শহীদ মেহেদির বাবা সানাউল্লা মিয়া এবং শহীদ ইমরানের বাবা সালেহ আহমেদ দেশবাসীর কাছে তাদের সন্তানের রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন এবং পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে যেন তাদের সন্তানদের অবদানকে স্মরণ করা হয় সেই আকুতি জানিয়েছেন।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ সমন্বয়ক খালিদ হাসান বলেন, একজন সহকর্মী ও রাজপথের সহযোদ্ধাকে হারিয়ে শোকাহত গোটা ছাত্রসমাজ। ছাত্রদের এই অর্জনকে যেন কেউ বিপথে নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ সচেতন থাকার আহ্বান জানান তিনি। বিশেষ করে পটপরিবর্তনের পর বিভিন্ন এলাকায় নৈরাজ্য ও উদ্দেশ্যমূলক হয়রানিমূলক মামলা দিয়ে কাউকে যেন হয়রানি করা না হয় সে ব্যাপারে তিনি সবার প্রতি আহ্বান জানান। এ সময় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ ইমতিয়াজ বকুল বলেন, শত শত তরুণের তাজা প্রাণ ও রক্তের বিনিময়ে
আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই অর্জনের একমাত্র কৃতিত্ব শিক্ষার্থীদের আমাদের সন্তানদের। আমরা যা গত১৫ বছরে পারিনি আমাদের সন্তানেরা তা করে দেখিয়েছে। এক্ষেত্রে অনেক সুযোগ-সন্ধানী সেই কৃতিত্বের ভাগ বসাতে চাইছে। মানুষকে হয়রানি ও নিজেদের আধিপত্য বিস্তারে সচেষ্ট হয়েছে এদের থেকে সবাইকে সাবধান ও সতর্ক থাকতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.