রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

বৈদ্যেরবাজার ইউপির সকল সদস্যদের সমর্থন পেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে যাচ্ছেন মামুন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৪ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। তারই ধারাবাহিকতায় সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন এর চেয়ারম্যান ও আ”লীগ নেতা আল আমিন সরকার আত্মগোপনে থাকার ফলে স্থবিরতা বিরাজ করছে বৈদ্যেরবাজারে ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমে। অভিভাবকত্বের চেয়ারে শূণ্যতা থাকায় ব্যাঘাত ঘটছে জন্মনিবন্ধন সহ পরিষদ কেন্দ্রিক সব নাগরিক সেবায়, ফলে দুর্ভোগে আছেন ইউনিয়নের প্রায় ৩০ হাজার বাসিন্দা।

জটিলতা নিরসনে উদ্যোগী হয়েছেন ইউপি সদস্যরা, পুরনো প্যানেল ভেঙ্গে দিয়ে গঠন করা হয়েছে নতুন প্যানেল।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ১৩ সদস্যদের মধ্যে উপস্থিত ১১ সদস্যের মতামতের ভিত্তিতে এই প্যানেল গঠন করা হয় বলে জানা গেছে।

নতুন প্যানেলে মনোনীত হলেন, ২নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব আব্দুলাহ আল মামুন,
ইতিমধ্যে যা অনুমোদনের জন্য একটি চিঠি ইউএনও বরাবর পাঠানো হয়েছে।

আইন অনুযায়ী এই প্যানেল অনুমোদিত হলে চেয়ারম্যানের আসনে ভারপ্রাপ্ত দায়িত্ব পালনের জন্য বসতে যাচ্ছেন ২ নং ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ আল মামুন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা রহমান।

তিনি বলেন, “জেলা প্রশাসনের নির্দেশনা ছিলো, আইন মোতাবেক পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে ইউনিয়ন পরিষদের সদস্যরা সমন্বিত সিদ্ধান্ত নিয়েছেন। বৈদ্যেরবাজার ইউপির একটি চিঠি পেয়েছি আশা করছি শীঘ্রই সেটি অনুমোদন পাবে।

এদিকে নতুন দায়িত্ব প্রসঙ্গে আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ” আল্লাহর অশেষ রহমত এবং বৈদ্যেরবাজার ইউনিয়ন বাসির ভালোবাসায়, এ ইউনিয়নের মানুষের সেবা করতে প্রস্তুত আছি। দায়িত্ব পেলে পবিত্রতার সাথে জনগণের আমানত রক্ষা করবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.