রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

নবীকে নিয়ে কটুক্তি ও ভারতের মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইল বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৯ Time View

মো: তুহিন মিয়া, টাঙ্গাইল:

ভারতের বিজেপি নেতা নিতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক মুসলমানদের হত্যার হুমকি নির্যাতন ও নানা হয়রানি সহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ইসলাম ধর্ম অবমাননার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মুসল্লিরা।
গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমা’র নামাজ শেষে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি ভূঞাপুর পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শহরের ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে শেষ হয়। পরে সেখানেই মুসল্লিরা সমাবেশ করে।
এসময় হাফেজ মুফতি শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মুফতি মাহফুজুর রহমান, হাফেজ শহীদুল ইসলাম আন্দেপুরী, হাফেজ সিরাজুল ইসলাম, হাফেজ মুফতি নাজিম সিদ্দিকী প্রমুখ। বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কোনো ব্যঙ্গ বা কটুক্তি ও ভারত যদি মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে তবে তা আমরা বরদাস্ত করব না।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.