সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া চৌরাস্তায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা সোনারগাঁয়ে মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য আল কুরআন দিলেন ইউএনও ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাশেদুল ইসলাম সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০

সাবেক এমপি আ ন ম বাহাউল হক আর নেই-শোকের ছায়া সোনারগাঁয়ে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১১৮ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বাহাউদ্দিন হক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে সোনারগাঁয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। বিশেষ করে সোনারগাঁও পৌরসভায় বেইস আই হাসপাতাল ও একটি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে মানুষের চিকিৎসা ও শিক্ষা খাতে ভূমিকা রেখেছেন, যা এলাকাবাসীর কাছে তাকে স্মরণীয় করে রাখবে।
মরহুমের প্রথম জানাজার নামাজ জাতীয় বাইতুল মোকাররম মসজিদে বাদ জুমা অনুষ্ঠিত হয়। পরে তার নিজ গ্রাম গোয়ালদীতে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে সোনারগাঁসহ পুরো নারায়ণগঞ্জ জেলায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel