রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া চৌরাস্তায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা সোনারগাঁয়ে মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য আল কুরআন দিলেন ইউএনও ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাশেদুল ইসলাম সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০

মোগরাপাড়া চৌরাস্তায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

সোনারগাঁও প্রতিনিধি:

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে জনসাধারণকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ অনুষ্ঠিত এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শহিদ সরকার এবং সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি যুবদল নেতা রাকিব হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। তাই ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কারণ জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে।

বক্তারা আরও বলেন, শুধু প্রশাসন বা কোনো একটি সংগঠনের পক্ষে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। ডেঙ্গু মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রত্যেকে নিজ নিজ বাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এডিস মশার প্রজননস্থল অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

কর্মসূচির আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। আতঙ্ক ছড়িয়ে না দিয়ে সঠিক তথ্য, সতর্কতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু মোকাবিলা করতে হবে। একই সঙ্গে জ্বরসহ ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্যও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

কর্মসূচি শেষে উপস্থিতদের মাঝে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel