মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ সোনারগাঁয়ে পাওনা টাকার বিরোধে ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা-অভিযুক্ত বাবা-দুই ছেলে পলাতক সোনারগাঁ জাদুঘর গেট থেকে পুরান টিপরদী মোড় পর্যন্ত সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে জনসাধারণ প্রধানমন্ত্রী’র আগমন ঘিরে সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সমাগম প্রধানমন্ত্রীকে সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের উষ্ণ শুভেচ্ছা ও স্বাগত সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি, কাঁচপুরে নেতৃত্বে থাকবেন হাজী আ:বারী শামীম হক সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ সোনারগাঁয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ ১২, বার্ন ইনস্টিটিউটে ভর্তি

তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৮ Time View
0-3840x1728-0-0-{}-0-12#

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টা ৩০ মিনিটে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন প্রস্তুতি কমিটির সভাপতি রমজান আলী।
সভায় উপস্থিত সদস্যরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন প্রক্রিয়া, অভিভাবক প্রতিনিধি নির্বাচন, সদস্য মনোনয়ন এবং সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ব্যবস্থাপনা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ লক্ষ্যে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে আগামী কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু, আবু সাঈদ,সেলিম প্রধান, বাহাউদ্দিন, ফরিদ, শিবলু,শামীম হোসেন,বাছেদ হোসেন ও সাংবাদিক সামির সরকার সবুজসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.