রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী দিনাজপুরের দুই কৃতি সন্তানদের সম্বর্ধনা দিলো দিনাজপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি পঞ্চগড়ে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ একজন গ্রেপ্তার সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের দোয়া ও সমর্থন প্রার্থনা পঞ্চগড়ে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু, আহত ২ দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে এনসিসি ব্যাংকের আইসিইউ অ্যাম্বুলেন্স হস্তান্তর ও এটিএম বুথ এর শুভ উদ্বোধন বোদা-দেবীগঞ্জের ১৬ মন্দিরে ১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ হস্তান্তর ১০ হাজার স্বেচ্ছাসেবক পাহারায় থাকবে পঞ্চগড়ের প্রতিটি পূজা মণ্ডপ-পানিসম্পদ প্রতিমন্ত্রী দেবীগঞ্জে তামাক নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর আহ্বান, ইউএনওর দিকনির্দেশনা পঞ্চগড়ে তথ্য চাওয়ার পরই নড়েচড়ে বসল শিক্ষা দপ্তর, ফিরলেন শিক্ষকরা

পঞ্চগড়ে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ একজন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

শাকিল আহমেদ পঞ্চগড় প্রতিনিধ।

পঞ্চগড় সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫৯ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ নবিরুল ইসলাম ওরফে বাবু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এসআরবি-১৩-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ক্যাম্পের সিপিসি-২-এর একটি আভিযানিক দল ওই অভিযান পরিচালনা করে। এ সময় নবিরুল ইসলামের শয়নকক্ষের খাটের নিচ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। পরে বাড়ির মালিক নবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নবিরুল ইসলাম পঞ্চগড় সদর থানার ঘটবর এলাকার মৃত কবেদ আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৩ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel