বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ের বোদা ভূমি অফিসে ঘুষ লেনদেনের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা পঞ্চগড়ে নিরাপদ সড়ক দিবস পালিত, আইন মানার আহ্বান বক্তাদের জীবন বড় অদ্ভুত এক হিসাবের খেলা-সুমন পঞ্চগড়ের বোদায় তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা পঞ্চগড়ে ১৭ নারীর হাতে তুলে দেওয়া হলো ৩৪টি মা ছাগল বোদায় সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪৬ Time View

ফেরদৌস মোল্লাহ্প্র তিনিধি:পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আজ সোমবার (২৬ অক্টোবর) মাদক ও সকল প্রকার অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাসিবুল হাসানকে ফুলেল শুভেচ্ছা ও সচেতনতামূলক লিফলেট প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভাণ্ডারিয়া মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ।

এ সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মোঃ শামসুল হক খোকন, সদস্য সচিব মোঃ মেহেদী হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আহাদ জোমাদ্দারসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা।
অনুষ্ঠানে জনসাধারণের মধ্যে মাদক, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অপরাধমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ জোরদার এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান জনসাধারণের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
সংগঠনের দায়িত্বশীলরা জানান, মাদক ও অপরাধমুক্ত ভাণ্ডারিয়া গড়ে তোলার লক্ষ্যে তাঁরা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ সৃষ্টি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে চান।
তাঁদের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ, সামাজিক সচেতনতা ও প্রশাসনের সহযোগিতার মাধ্যমে ভাণ্ডারিয়াকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel