বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
জীবন বড় অদ্ভুত এক হিসাবের খেলা-সুমন পঞ্চগড়ের বোদায় তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা পঞ্চগড়ে ১৭ নারীর হাতে তুলে দেওয়া হলো ৩৪টি মা ছাগল বোদায় সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে চা বাগানের যন্ত্রপাতি লুটপাট, তত্ত্বাবধায়কের ঘরে তালা ও মারধরের অভিযোগ দিনাজপুরে পুর্ণভবা নদীতে নৌকা ডুবে এক কৃষকের মৃত্যু প্রত্যাশার আলোয় কাটুক শৈশব: দিনাজপুর জেলা কারাগারে শিশুদের জন্য মানবিক উদ্যোগ

পঞ্চগড়ে ১৭ নারীর হাতে তুলে দেওয়া হলো ৩৪টি মা ছাগল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View

মোঃশাকিল আহমেদ পঞ্চগড় জেলা প্রতিনিধি,

পঞ্চগড়ে দরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের আর্থসামাজিক উন্নয়ন এবং স্বাবলম্বী করে তুলতে মা ছাগল পালন প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ প্রকল্পের আওতায় ১৭ জন নারীর প্রত্যেককে দুটি করে মোট ৩৪টি মা ছাগল দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন মাঠে সুফলভোগীদের নিয়ে এ সমাবেশ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ এনজিও ফেডারেশনের বিশেষ বরাদ্দে প্রকল্পটি বাস্তবায়ন করে হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্মন। ফেডারেশনের চেয়ারম্যান ও প্রকল্প পরিচালক আবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহ্বায়ক ও হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াছিন আলী এবং আরডিআরএস বাংলাদেশের পঞ্চগড়ের ম্যানেজার ইউনিয়ন ফেডারেশন অপূর্ব দুবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ফেডারেশনের সেক্রেটারি আব্দুস ছাত্তার, সদস্য শহর আলী, ইউপি সদস্য রশিদুল ইসলামসহ অন্যরা।

সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ১৭ জন সুফলভোগী নারীর হাতে দুটি করে মা ছাগল তুলে দেন। আয়োজকদের আশা, ছাগল পালনের মাধ্যমে এসব নারী আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel