গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মেহারী ইউনিয়নের শিমরাইল এলাকার আব্দুল লতিফের ছেলে ফয়সাল ওরফে জুজু (২৯), একই জেলার কসবা থানার কুঠি ইউনিয়নের কুঠি জাজিয়ারা এলাকার মোহন মিয়ার ছেলে আরিফ (২৩) এবং মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের ছুটিভাগবাউল এলাকার মো. জবেদ আলীর ছেলে মো. শাকিল (৩৭)।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এবং পরিদর্শক (নিরস্ত্র) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি পলিথিন প্যাকেটে রাখা মোট ৯ কেজি কথিত গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে একটি প্যাকেটে ৪ কেজি, দ্বিতীয় প্যাকেটে ৩ কেজি এবং তৃতীয় প্যাকেটে ২ কেজি গাঁজা ছিল।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।