শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক দিনাজপুরে আন্তর্জাতিক কেয়ারারস দিবস ২০২৬ উদ্‌যাপিত পঞ্চগড়ের আকাশে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা, সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ের বোদা ভূমি অফিসে ঘুষ লেনদেনের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা পঞ্চগড়ে নিরাপদ সড়ক দিবস পালিত, আইন মানার আহ্বান বক্তাদের জীবন বড় অদ্ভুত এক হিসাবের খেলা-সুমন পঞ্চগড়ের বোদায় তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩৩ Time View

 

মোঃ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও এর অঙ্গ প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহ্‌বুব।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাঁর এই পরিদর্শনকালে তিনি জিয়া হার্ট ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা, চলমান কার্যক্রম, স্বাস্থ্যসেবার মান ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল মতিন, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মোঃ আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. মোঃ জিয়াউল হক জিয়া এবং নির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবুসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মেডিকেল ও এডুকেশন বিভাগের পরিচালক ডা. মোঃ গোলাম মোস্তফা, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধা রঞ্জন রায়, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোঃ আশরাফ উজ জামান, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, ম্যানেজার এ এস এম আক্তার শামীম, সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মানসম্মত চিকিৎসাসেবা, উন্নত স্বাস্থ্যব্যবস্থাপনা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয়ে এগিয়ে চলেছে জিয়া হার্ট ফাউন্ডেশন। এ ধরনের পরিদর্শন প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দিনাজপুরসহ উত্তরাঞ্চলের মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যাশায় জিয়া হার্ট ফাউন্ডেশনের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক।

#জিয়াহার্টফাউন্ডেশন #দিনাজপুর #সমাজসেবাঅধিদপ্তর #শাহমোহাম্মদমাহবুব #স্বাস্থ্যসেবা #মানবসেবা #Dinajpur #ZiaHeartFoundation #SocialServices

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহ্‌বুব

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel