শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক দিনাজপুরে আন্তর্জাতিক কেয়ারারস দিবস ২০২৬ উদ্‌যাপিত পঞ্চগড়ের আকাশে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা, সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ের বোদা ভূমি অফিসে ঘুষ লেনদেনের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা পঞ্চগড়ে নিরাপদ সড়ক দিবস পালিত, আইন মানার আহ্বান বক্তাদের জীবন বড় অদ্ভুত এক হিসাবের খেলা-সুমন পঞ্চগড়ের বোদায় তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি

২০০৬ সালের ২৮ অক্টোবরের নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের দাবিতে দিনাজপুর শহর ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বাদ আসর দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ বলেন, ২৮ অক্টোবর হয়েছে বলেই পিলখানা হত্যাকান্ড সংগঠিত হয়েছে, শাপলা চত্তরে হত্যাকান্ড হয়েছে, জামায়াত নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার না হলে খুনিরা ভবিষ্যতে এ ধরনের নারকীয় ঘটনা সংগঠিত করতে উৎসাহিত হবে।

দিনাজপুর শহর জামায়াতের আমির মাওলানা মাওলানা সিরাজুস সালেহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমির মোঃ মেহরাব আলী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা মুজিবুর রহমান ও শহর জামায়াতের সেক্রেটারি মোঃ কামরুল হাসান রাসেল।

সমাবেশ শেষে স্টেশন চত্বর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে দিনাজপুর শহর ও সদর উপজেলা জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel