বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
দিনাজপুরে ৮০০ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র সংঘর্ষ ছুরির আঘাতে বাবার নিহত বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেইনার গাড়ি রাস্তার গাছ ভেঙে দোকানে ঢুকে পড়ে বোদায় পুলিশের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, জব্দ দুই মোটরসাইকেল পঞ্চগড় সদর উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ​পঞ্চগড়ের মাটিতে কমছে উর্বরতা, ডলোচুন ব্যবহারে মিলছে বাম্পার ফলন: রক্ষা পাচ্ছে কৃষকের সার ও অর্থের অপচয় রাজস্ব খাতের বাইরে পঞ্চগড় হর্টিকালচার সেন্টার, ১ লাখ ৩০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া সোনারগায়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার নগদ টাকাসহ ৪ লাখ টাকার মালামাল লুট ​বোদায় সাকোয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন দিনাজপুরে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, ৩ মামলায় ৬ হাজার টাকা জরিমানা

দিনাজপুরে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

মোছাঃ তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি,

স্থানীয় সরকার রংপুর বিভাগ এর পরিচালক (যুগ্ম সচিব) মো: আবু জাফর বলেছেন, তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ সরকার প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে কেউ অন্ধ থাকবে না বলে তিনি আশ্বাস প্রদান করেন। মনে রাখবেন, যার চোখের আলো নেই তার কাছে পৃথিবী অন্ধকার। তাই চোখের সমস্যা হলে চিকিৎসকের কাছে আসুন এবং চোখের যত্ন নিন।

৪ নভেম্বর-২০২৬ বুধবার দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) প্রাঙ্গনে গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর এর আয়োজনে এবং দিনাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় ও পিকেএসএফ, অরবিস ইন্টার ন্যাশনাল এর সহযোগিতায় বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্য এ কথাগুলো বলেন।

দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ গোলাম রসুল রাখি, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন শরীফ, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ দেলওয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মুজিবর রহমান, নির্বাহী প্রকৌশলী মো: মিনারুল ইসলাম খান, সহকারী প্রকৌশলী মীর তোফাজ্জল হোসেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, আমাদের বয়স হয়েছে। চোখের প্রতি যত্ন নিতে হবে। ছেলে মেয়েদের জন্য পুষ্টিযুক্ত খাদ্য খাওয়াতে হবে। সেই সাথে তাদের নিয়মিত চোখের যত্ন নিতে হবে।

পৌর প্রশাসক শেখ হাফিজুর রহমান বলেন, যতদিন বাঁচবেন ততদিন শরীরের প্রতিটি অঙ্গের যত্ন নেবেন।

স্বাগত বক্তব্য রাখতে গিয়ে গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী বলেন, জেলা প্রশাসকের সহযোগিতায় আমরা অবিলম্বে বোচাগঞ্জ উপজেলাকে ছানিমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করতে যাচ্ছি। সেই সাথে পর্যায়ক্রমে চক্ষু ক্যাম্পের মাধ্যমে প্রতিটি উপজেলায় এই্ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর এ্যাসিস্টেন্ট আউটরিচ অফিসার মোঃ হামিদুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel