বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
দিনাজপুরে ৮০০ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র সংঘর্ষ ছুরির আঘাতে বাবার নিহত বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেইনার গাড়ি রাস্তার গাছ ভেঙে দোকানে ঢুকে পড়ে বোদায় পুলিশের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, জব্দ দুই মোটরসাইকেল পঞ্চগড় সদর উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ​পঞ্চগড়ের মাটিতে কমছে উর্বরতা, ডলোচুন ব্যবহারে মিলছে বাম্পার ফলন: রক্ষা পাচ্ছে কৃষকের সার ও অর্থের অপচয় রাজস্ব খাতের বাইরে পঞ্চগড় হর্টিকালচার সেন্টার, ১ লাখ ৩০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া সোনারগায়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার নগদ টাকাসহ ৪ লাখ টাকার মালামাল লুট ​বোদায় সাকোয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন দিনাজপুরে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, ৩ মামলায় ৬ হাজার টাকা জরিমানা

জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, ৩ মামলায় ৬ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদত উল করীম

জামালপুর পৌর শহরের চার রাস্তার মোড় ও পাঁচ রাস্তার মোড় এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে তিনটি মামলায় মোট ৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর ২০২৬) পরিচালিত অভিযানে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধকরণ আইন লঙ্ঘন, এলপিজি (LPG) সিলিন্ডার খুচরা বিক্রির ক্ষেত্রে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং কনফেকশনারিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়।

অভিযানকালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৫(১) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪৩ ধারায় মোট তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ৬ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন কাওছার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel