মোঃশাকিল আহমেদ পঞ্চগড় প্রতিনিধ,
পঞ্চগড়ের বোদা উপজেলার ৯নং সাকোয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘ফ্যামিলি কার্ড শুমারি’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং সাকোয়া ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মো. মোজাফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. সাজ্জাদ হোসেন শামীম।
অনুষ্ঠানের শুরুতে স্থানীয় নেতৃবৃন্দ এই শুমারি কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, ইউনিয়নের প্রকৃত সুবিধাভোগীদের সঠিক ও নির্ভুল তালিকা তৈরি এবং তাদের দোরগোড়ায় সার্বিক সহায়তা পৌঁছে নিশ্চিত করতেই এই ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মো. মোজাফর রহমান বলেন, “সাধারণ মানুষের অধিকার ও প্রাপ্তি নিশ্চিত করতে স্বচ্ছতার কোনো বিকল্প নেই। ইউনিয়নের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়ন এবং এলাকার সার্বিক কল্যাণে আমরা সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব।” তিনি এই মহৎ উদ্যোগ সফল করতে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ৩নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার বিপুলসংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শুমারি কার্যক্রমের শুভ সূচনা হয়।