বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য পঞ্চগড়ে রাতের আঁধারে তিন ভাইয়ের প্রায় ১৫০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা পঞ্চগড়ে রাবেয়া চক্ষু হাসপাতাল: চোখের চিকিৎসায় মানুষের আস্থার ঠিকানা বোদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত,অনুষ্ঠিত আলোচনা সভা সংসদ সদস্য নওশাদ জমিরের প্রচেষ্টায় আটোয়ারী থানায় নতুন পুলিশ পিকআপ পঞ্চগড়ে ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী, অনিয়ম-হয়রানির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সোনারগাঁয়ে জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার পেল দত্তপাড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি বোদায় তুলার মিলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ডাব চুরি করতে গাছে উঠে পুলিশের ভয়ে নামলেন না যুবক, ব্যর্থ ফায়ার সার্ভিসও দিনাজপুরে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম ও সারজিস আলম

পঞ্চগড়ে রাতের আঁধারে তিন ভাইয়ের প্রায় ১৫০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

মোঃশাকিল আহমেদ পঞ্চগড়,

পঞ্চগড় সদর উপজেলার ৯ নং মাগুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আমলাহার এলাকায় রাতের আঁধারে তিন ভাইয়ের বাগানের প্রায় ১৫০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত গাছের মালিক শ্রী সুভাষ চন্দ্র রায়, সুশীল চন্দ্র রায় ও বিপ্লব চন্দ্র রায়। তাঁদের অভিযোগ, ১০ নভেম্বর ২০২৬ দিবাগত রাতে কে বা কারা তাঁদের বাগানে থাকা প্রায় ১৫০টি গাছ কেটে ফেলে।

কেটে ফেলা গাছের মধ্যে রয়েছে সুপারি, ইউক্যালিপটাস, দেবদারু ও কাঠবাদামসহ বিভিন্ন প্রজাতির গাছ।

হঠাৎ করে বাগানের এতগুলো গাছ কেটে ফেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।

প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনা হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel