বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য পঞ্চগড়ে রাতের আঁধারে তিন ভাইয়ের প্রায় ১৫০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা পঞ্চগড়ে রাবেয়া চক্ষু হাসপাতাল: চোখের চিকিৎসায় মানুষের আস্থার ঠিকানা বোদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত,অনুষ্ঠিত আলোচনা সভা সংসদ সদস্য নওশাদ জমিরের প্রচেষ্টায় আটোয়ারী থানায় নতুন পুলিশ পিকআপ পঞ্চগড়ে ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী, অনিয়ম-হয়রানির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সোনারগাঁয়ে জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার পেল দত্তপাড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি বোদায় তুলার মিলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ডাব চুরি করতে গাছে উঠে পুলিশের ভয়ে নামলেন না যুবক, ব্যর্থ ফায়ার সার্ভিসও দিনাজপুরে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম ও সারজিস আলম

ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

পঞ্চগড় প্রতিনিধি;

একজন ইসলামী ব্যক্তিত্ব ও সাবেক জনপ্রতিনিধির কাছ থেকে দায়িত্বশীল, শালীন ও সত্যনিষ্ঠ বক্তব্য প্রত্যাশা করেন সাধারণ মানুষ। অথচ পঞ্চগড়-২ (বোদা–দেবীগঞ্জ) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী হিসেবে পরিচিত আলহাজ্ব মো. সফিউল আলম সুফির একটি ফেসবুক পোস্ট ঘিরে এমনই প্রশ্ন উঠেছে।
নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে সারাদেশে সন্ত্রাসী লীগ নিশ্চয়ই চলন্ত বাসে আগুন দিতে পারতো না।’
তাঁর এই বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত হিসেবে ইঙ্গিত করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কারণ, স্বরাষ্ট্রমন্ত্রী জীবিত থাকা অবস্থায় এমন বাক্য ব্যবহারের যৌক্তিকতা নিয়েও আলোচনা হচ্ছে।
রাজনৈতিক বক্তব্যে প্রতিপক্ষের সমালোচনা কিংবা অতীতের সহিংসতার প্রসঙ্গ তুলে ধরা অস্বাভাবিক নয়। তবে সেই বক্তব্যের ভাষা কতটা শালীন, তথ্যনির্ভর ও দায়িত্বশীল-সেটিও গুরুত্বপূর্ণ।
বিশেষ করে যিনি ইসলামী মূল্যবোধ ও আদর্শের প্রতিনিধিত্ব করেন বলে পরিচিত, তাঁর বক্তব্যে সত্যনিষ্ঠা, সংযম ও নৈতিকতার প্রতিফলন থাকা কতটা জরুরি, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো।’ (সুরা আল-আহজাব, আয়াত: ৭০)
রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, সমালোচনাও হতে পারে। কিন্তু একজন ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্যে অসতর্কতা, অসংগতি কিংবা বিভ্রান্তির অবকাশ থাকা কতটা গ্রহণযোগ্য-এ প্রশ্ন থেকেই যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel