বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত, আহত একজন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেপ্তার দিনাজপুর ৪২ বিজিবি’র ভারতীয় সীমান্তে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার দিনাজপুর মোহনপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন বিশিষ্ট শিল্পপতি মোঃ আহসান হাবিব দেবীগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, পুড়ল বসতঘরের শয়ন কক্ষ ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য পঞ্চগড়ে রাতের আঁধারে তিন ভাইয়ের প্রায় ১৫০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা পঞ্চগড়ে রাবেয়া চক্ষু হাসপাতাল: চোখের চিকিৎসায় মানুষের আস্থার ঠিকানা বোদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত,অনুষ্ঠিত আলোচনা সভা সংসদ সদস্য নওশাদ জমিরের প্রচেষ্টায় আটোয়ারী থানায় নতুন পুলিশ পিকআপ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার আসামি, মাদকসেবী এবং নিয়মিত মামলার আসামিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) থানা এলাকার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করে সোনারগাঁ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্ত্রাসবিরোধী মামলায় ২ জন, বৈষম্যবিরোধী মামলায় ২ জন, মাদকসেবী হিসেবে ১২ জন এবং নিয়মিত মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার আসামিরা হলেন—মো. সাগর (২৮), যিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী ছাত্রলীগের জামপুর ইউনিয়নের সক্রিয় সদস্য বলে পুলিশের দাবি এবং শাহরিয়ার ইমন ভূঁইয়া (৪৩), যিনি একই সংগঠনের জামপুর ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী বলে উল্লেখ করেছে পুলিশ।

বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন—মো. আসাদ সরকার (৪৯), যিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পিরোজপুর ইউনিয়নের সক্রিয় সদস্য এবং মো. মাহাবুব উল্লাহ ওরফে রাজিব (৪৪), যিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের মোগড়াপাড়া ইউনিয়নের সহসভাপতি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ছাড়া মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ১২ জন হলেন—মো. রমজান (৩৮), মো. মারুফ হাসান (২২), মো. আবু হানিফ (২৪), মো. রাব্বি (২১), মো. শিমুল (২১), মো. রুবেল (৩৮), মো. রিফাত (১৯), মো. মেহেদী হাসান (২২), মো. শাহিন ভূঁইয়া (২৫), আমজাদ (৩৫), মো. ইমন মিয়া (১৯) ও মো. ইমন (২৭)।

অন্যদিকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দুজন হলেন—হামিদ মিয়া (৩৮) ও শান্ত মিয়া (২২)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ১৮ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel