রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগায়ে সন্ত্রাসবিরোধী আইনে ২ মামলা আসামি ১৬৭ জন দেবীগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে পৌর বিএনপির পরিচ্ছন্নতা অভিযান প্রান্তিক স্বাস্থ্যসেবায় স্বস্তি বুড়াবুড়িতে স্বাস্থ্যসেবায় মানুষের দোরগোড়ায় চিকিৎসা একজন মানবিক ও সাদা মনের মানুষ মোঃ মাসুদুর রহমান মাসুদ দিনাজপুরে সামাজিক অপরাধ প্রতিরোধ ও সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দিনাজপুরে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন মোঃ জাহিদ হোসেন পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ঘোড়াঘাটে বসতঘরে পাথরবোঝাই ট্রাকের তাণ্ডব ঘটনাস্থলে শিশুর মর্মান্তিক মৃত্যু দিনাজপুর জেলা প্রশাসক কে আশা’র দুইশত পিস কম্বল হস্তান্তর কাঞ্চনে কেউ নাশকতা করার চেষ্টা করলে শক্ত হাতে দমন করবো- মেয়র প্রার্থী সানাউল্লাহ মান্নান সানি

প্রান্তিক স্বাস্থ্যসেবায় স্বস্তি বুড়াবুড়িতে স্বাস্থ্যসেবায় মানুষের দোরগোড়ায় চিকিৎসা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসাসেবায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে। একসময় সামান্য অসুস্থতার চিকিৎসার জন্যও স্থানীয় বাসিন্দাদের ছুটে যেতে হতো দূরের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা ভজনপুরে। তবে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির কার্যক্রম জোরদার হওয়ায় এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ কামরুজ্জামান রাসেল দায়িত্ব নেওয়ার পর থেকে স্থানীয়দের সেই দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে।

জানা গেছে, বর্তমানে বুড়াবুড়ি, শিলাইকুটি ও আশপাশের এলাকার বাসিন্দারা নিজেদের ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্র থেকেই প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও অন্যান্য সেবা পাচ্ছেন। এতে ছোটখাটো অসুস্থতার জন্য আর দূরের পথ পাড়ি দিতে হচ্ছে না; ফলে ভোগান্তি কমার পাশাপাশি সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর আগেও কেন্দ্রটি থেকে কাঙ্ক্ষিত সেবা পাওয়া নিয়ে নানা সীমাবদ্ধতা ছিল।বর্তমানে নিয়মিত উপস্থিতি, সেবা প্রদানে আন্তরিকতা ও দায়িত্বশীল ব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষের আস্থা ও সন্তুষ্টি বেড়েছে।

কেন্দ্রে চিকিৎসাসেবা নিতে আসা তহুরা খাতুন, জমিলা ও আসমা বেগম জানান, আগে এখানে ঠিকমতো চিকিৎসা মিলত না। এখন ‘রাসেল ডাক্তার’ আসার পর থেকে নিয়মিত চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে। তিনি আন্তরিকভাবে রোগীদের দেখেন এবং প্রয়োজনীয় ওষুধপত্র লিখে দেন।

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রবিউল ইসলাম বলেন, “বুড়াবুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে রাসেল ডাক্তার যোগদানের পর থেকেই চিকিৎসাসেবার চিত্র বদলে গেছে। তাঁর নিষ্ঠা ও দায়িত্বশীলতা এলাকার সবার মন জয় করেছে; স্থানীয় মানুষ তাঁকে আপন করে নিয়েছেন। গভীর রাতেও কোনো রোগী এলে কিংবা রোগীর বাড়িতে যাওয়ার প্রয়োজন হলে তিনি ছুটে যান।”

কর্মদক্ষতার স্বীকৃতি মিলেছে একাধিকবার
দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে একাধিকবার সম্মাননা অর্জন করেছেন মোহাম্মদ কামরুজ্জামান রাসেল। ২০২২ সালে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জনের পর পরবর্তী সময়ে ২০২৫ ও ২০২৬ সালেও তিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেন। তবে পুরস্কার ও স্বীকৃতির চেয়েও সাধারণ মানুষের আস্থা ও সন্তুষ্টিকেই তাঁর কাজের বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সীমিত সামর্থ্যেই সার্বক্ষণিক সেবা, রয়েছে ওষুধের সংকট নিজের দায়িত্ব ও কেন্দ্রের সীমাবদ্ধতা প্রসঙ্গে মোহাম্মদ কামরুজ্জামান রাসেল জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী তাঁকে স্বাস্থ্যকেন্দ্রের নির্ধারিত কোয়ার্টারে অবস্থান করতে হয়। কর্মঘণ্টার বাইরেও দিন-রাত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার দায়িত্ব পালন করছেন তিনি।

তবে স্বাস্থ্যকেন্দ্রটির সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এখানে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর পর্যাপ্ত সরবরাহ নেই। এ অঞ্চলের অধিকাংশ মানুষ আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় অনেক সময় বাজার থেকে চিকিৎসাসামগ্রী সংগ্রহ করে দরিদ্র রোগীদের সেবা দিতে হচ্ছে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাঁরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়দের প্রত্যাশা, বুড়াবুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চলমান সেবার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ বাড়ানো হবে। এতে ইউনিয়নের প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ আরও সহজে ও কার্যকরভাবে মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel