রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগায়ে সন্ত্রাসবিরোধী আইনে ২ মামলা আসামি ১৬৭ জন দেবীগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে পৌর বিএনপির পরিচ্ছন্নতা অভিযান প্রান্তিক স্বাস্থ্যসেবায় স্বস্তি বুড়াবুড়িতে স্বাস্থ্যসেবায় মানুষের দোরগোড়ায় চিকিৎসা একজন মানবিক ও সাদা মনের মানুষ মোঃ মাসুদুর রহমান মাসুদ দিনাজপুরে সামাজিক অপরাধ প্রতিরোধ ও সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দিনাজপুরে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন মোঃ জাহিদ হোসেন পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ঘোড়াঘাটে বসতঘরে পাথরবোঝাই ট্রাকের তাণ্ডব ঘটনাস্থলে শিশুর মর্মান্তিক মৃত্যু দিনাজপুর জেলা প্রশাসক কে আশা’র দুইশত পিস কম্বল হস্তান্তর কাঞ্চনে কেউ নাশকতা করার চেষ্টা করলে শক্ত হাতে দমন করবো- মেয়র প্রার্থী সানাউল্লাহ মান্নান সানি

দেবীগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে পৌর বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

পঞ্চগড় প্রতিনিধি:

​পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর দুই পাশ থেকে জমে থাকা বালু ও ময়লা-আবর্জনা অপসারণের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়। আয়োজকরা জানিয়েছেন, পৌর এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

​দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকারের নেতৃত্বে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন। সড়কের পাশে জমে থাকা বালু ও আবর্জনা অপসারণের মাধ্যমে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

​অভিযানের আওতায় এশিয়ান হাইওয়ের আব্দুলপুর থেকে মডেল মসজিদ হয়ে পোস্ট অফিস মোড় পর্যন্ত এবং করতোয়া সেতু থেকে পাকুড়ীতলা পর্যন্ত সড়কের দুই পাশ পরিষ্কার করা হয়। এ সময় দেবীগঞ্জ পৌর যুবদলের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি দুলাল হোসেন, সদস্য সচিব হযরত আলী, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রশিদুল ইসলামসহ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​আয়োজকরা জানান, পৌরসভার পরিবেশ সুন্দর ও চলাচলের উপযোগী রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কেবল একদিনের কোনো কর্মসূচি নয়, বরং শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

​একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সবার সম্মিলিত দায়িত্ব উল্লেখ করে নেতাকর্মীরা পৌরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান। পৌর বিএনপির এমন জনকল্যাণমূলক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel