মোঃশাকিল আহমেদ পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদা উপজেলায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বোদা উপজেলা পরিষদ হলরুমে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবস দুটি যথাযথ মর্যাদায় উদযাপন, কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন এবং সার্বিক আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।