বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পাঁচদিন পর বাংলাবান্ধা বন্দরে পাথর লোডিং কার্যক্রম চালু দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ পঞ্চগড়ের বোদায় হতদরিদ্র ১৩ পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল বোদায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়ন সংক্রান্ত মনিটরিং পরিকল্পনা বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে আনসার-ভিডিপি’র জব ফেয়ার-প্রাণ-আরএফএল গ্রুপে প্রায় ৪৫২ জন তরুণের চাকরি নিশ্চিত দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার পঞ্চগড়ে অবহেলায় ধ্বংসের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারি আটক

পঞ্চগড়ের বোদায় হতদরিদ্র ১৩ পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

মোঃ শাকিল আহমেদ পঞ্চগড়,

পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে মা ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফেডারেশন (বিএনএফ)-এর আর্থিক সহায়তায় ঝলই শালশিরী ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ ছাগল বিতরণ করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিকারপুর বাগানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মো. আব্দুল মান্নান। ঝলই শালশিরী ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান কোবাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ আসাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু তাহের, উপজেলা বিএনপির সমন্বয়ক মো. সাজ্জাদার রহমান জুয়েল, ঝলই শালশিরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী এবং জেলা ফেডারেশনের প্রধান সমন্বয়ক দবিরুল ইসলাম।
অনুষ্ঠানে ইউনিয়নের ১৩টি হতদরিদ্র পরিবারের প্রত্যেককে দুটি করে মোট ২৬টি মা ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এসব ছাগল লালন-পালনের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো ভবিষ্যতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে। পাশাপাশি তাদের আয় বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel