বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পাঁচদিন পর বাংলাবান্ধা বন্দরে পাথর লোডিং কার্যক্রম চালু দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ পঞ্চগড়ের বোদায় হতদরিদ্র ১৩ পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল বোদায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়ন সংক্রান্ত মনিটরিং পরিকল্পনা বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে আনসার-ভিডিপি’র জব ফেয়ার-প্রাণ-আরএফএল গ্রুপে প্রায় ৪৫২ জন তরুণের চাকরি নিশ্চিত দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার পঞ্চগড়ে অবহেলায় ধ্বংসের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারি আটক

দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

মোছাঃ তহমিনা বেগম বিউটি দিনাজপুর প্রতিনিধি,

২৪ নভেম্বর মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিস ও পরিবেশ অধিদপ্তর দিনাজপুর এবং ফুলবাড়ী থানা পুলিশ এর সমন্বিত উদ্যোগে ফুলবাড়ী উপজেলার তেতুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে ১১৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ, পলিথিন রোল ৪৪৭ কেজি ও ১৫৩ কেজি পিপি দানা জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানকালীন সময়ে উক্ত প্রতিষ্ঠানে কেউ উপস্থিত না থাকায় জরিমানা করা সম্ভব হয়নি।

অভিযানে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহসহ অন্যান্য কর্মচারীবৃন্দ, ফুলবাড়ী থানা পুলিশ, দিনাজপুর এর সদস্যবৃন্দ, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা, পরিদর্শক প্রভাতি রানীসহ দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel