শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
রহমতপুরে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়, দোয়া ও সমর্থন চাইলেন আতাউর রহমান সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের নির্বাচনী উঠান বৈঠক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু, যানজট ও অনিয়ম নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে পিরোজপুরে মাসুম রানার উদ্যোগে দোয়া মাহফিল খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে সোনারগাঁ উপজেলা বিএনপির আলোচনা ও দোয়া জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত জামালপুরে গৃহবধূ ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড মেঘনা শিল্পনগরীতে চেয়ারম্যান প্রার্থী মাসুম রানার নির্বাচনী অফিস উদ্বোধন শোল্লপাড়া হয়রানি ও মিথ্যা অপবাদের প্রতিবাদে মানববন্ধন মেলান্দহে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক নেতা গ্রেপ্তার

রহমতপুরে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়, দোয়া ও সমর্থন চাইলেন আতাউর রহমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জেট সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান শুক্রবার (২১ আগস্ট) মোগরাপাড়া ইউনিয়নের রহমতপুর এলাকায় স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শুক্রবার দুপুরে রহমতপুর এলাকার একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা নিয়ে মুসল্লিদের সঙ্গে কথা বলেন।

মতবিনিময়কালে আতাউর রহমান আগামী দিনে মোগরাপাড়া ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি তার জন্য দোয়া কামনা করেন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে স্থানীয়দের সমর্থন ও সহযোগিতা চান।

এ সময় উপস্থিত মুসল্লিরা তার সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার বিষয়ে নানা পরামর্শ দেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং স্থানীয় জনগণের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

এ সময় রহমতপুর এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, আতাউর রহমান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও তারা দাবি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel