নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান কানাইনগর এলাকায় জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। এ সময় তিনি উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
শুক্রবার জুমার নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার মানুষের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।
আতাউর রহমান মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তাঁদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
এ সময় স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।