সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজ বাড়ির সামনে থেকে লাশ উদ্ধার দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৬০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত বোদায় দিনব্যাপী ‘শিক্ষা মেলা ২০২৬’ অনুষ্ঠিত পঞ্চগড়ের কৃষি উন্নয়নে ব্যারেজ নির্মাণের উদ্যোগ, সেচ সুবিধা পাবেন কয়েক উপজেলার কৃষক ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান ৫৪ হাজার টাকার মামলা, ২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম রব্বানী বাদলের মৃত্যুতে আতাউর রহমানের গভীর শোক প্রকাশ সোনারগাঁয়ে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু ঘুঘুডাঙ্গায় জুম্মার নামাজ শেষে  মুসল্লিদেরকে নিয়ে দোয়া  ও পিতা-মাতার কবর জিয়ারত ঘোড়াঘাটে পুলিশের অভিযানে এক মাদক কারবারি সহ গ্রেফতার ৯

ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজ বাড়ির সামনে থেকে লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম রুবেল তালুকদার (৫০) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাম চোখে আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১৪ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি (কাচারি) এলাকায় নিজ বাড়ির দরজার সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। রুবেল ওই এলাকার মৃত সাইফুদ্দিন তালুকদারের ছেলে। রুবেলের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

স্থানীয় প্রতিবেশী ও পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ ভাই ও এক বোনের মধ্যে রুবেল ছিলেন পঞ্চম। তাঁর দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে কলেজে এবং ছোট মেয়ে স্কুলে পড়াশোনা করে। প্রায় ছয় মাস আগে স্ত্রী রুবির সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই মেয়েকে নিয়ে সাবেক স্ত্রী ফুলবাড়ী উপজেলায় বাবার বাড়িতে চলে যান। দীর্ঘ নয় বছর মালয়েশিয়ায় থাকার পর প্রায় দেড় বছর আগে দেশে ফেরেন রুবেল। বিচ্ছেদের পর থেকে তিনি নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তবে নিয়মিত খাবার খেতেন বড় ভাই সাইদুল ইসলামের বাড়িতে। পাশাপাশি ব্যবসা এবং বাড়িতে আঙুরবাগানের পরিচর্যা করতেন তিনি।

নিহতের বড় ভাই সাইদুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে রুবেল খাবার খেতে না আসায় তাঁকে কয়েকবার ফোন করেন। কিন্তু ফোনে যোগাযোগ করতে না পেরে খোঁজ নিতে তাঁর বাড়িতে যান। সেখানে বাড়ির দরজা খোলা দেখতে পান। আশপাশে ও আঙুরবাগানে খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে ফিরে আসার সময় বাড়ির অন্য দরজার সামনে রুবেলের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের দায়িত্বে থাকা বিরামপুর-নবাবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। হত্যার কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel