মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৬০ বছর পূর্তি উদযাপনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার ১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যায় প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারী প্রকৌশলী, সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে ৬০ বছর পূর্তি উদযাপনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এক্স-স্টুডেন্ট ফোরামের সভাপতি প্রকৌশলী মোঃ নুরুল হুদার সভাপতিত্বে এবং আইডিইবি’র সহ-সভাপতি প্রকৌশলী সাজিউল ইসলাম সাজু এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় কর্তব্য রাখেন পত্র প্রতিষ্ঠানের একাডেমিক ইনচার্জ প্রকৌশলী মোঃ শরিফুল আলম, আইডিইবি’র সভাপতি প্রকৌশলী মিনারুল ইসলাম খান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মনজুর মোরশেদ সুমন, ৬০ বছর পূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, আইডিইবি’র সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল আওয়াল, সাবেক শিক্ষক প্রকৌশলী এ আই মিজানুর রহমান, আইডিবি’র অর্থ সম্পাদক জিএন ভট্টাচার্য্য, ঠাকুরগাঁও জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আরমান হোসেন, অর্থ সম্পাদক প্রকৌশলী আব্দুল জব্বার, উদযাপন কমিটির নীলফামারী জেলার আহ্বায়ক প্রকৌশলী মনিরুজ্জামান প্রমুখ।
ঢাকা থেকে আগত এক্স স্টুডেন্ট মোঃ মিলন, শাহিনুর রহমান শাহিন, মিজানুর রহমান মিজু।
ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ ইয়াসিন আলী, কৌশলী সৈয়দ আবু বক্কর, প্রকৌশলী মোঃ মোতাহার আলী, প্রকৌশলী শামসুজ্জোহা রমি