বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে ব্যবসায়ী কুপিয়ে টাকা লুট ডাকাতদলের

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৫ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শাওন (২৪) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে তার কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা। রোববার রাত সাড়ে দশটার দিকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ডাকাতির এই ঘটনা ঘটে।
জানা গেছে, সোনারগাঁ উপজেলার জৈনপুর গ্রামের জসিম উদ্দিন ওরফে জসু মিয়ার ছেলে শাওন মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারে সবজির দোকানগুলোতে সকালে পাইকারি হিসেবে সবজি দিয়ে সন্ধ্যার পর টাকা উঠিয়ে থাকেন। এদিনও সকালে সবজি দিয়ে সন্ধ্যার পর দোকান থেকে টাকা উঠিয়ে রাত সাড়ে দশটার দিকে বাড়ি ফেরার সময় কাঁচাবাজারের অদুরেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাগামী সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে যাওয়া মাত্র আন্তঃজেলা ডাকাতদলের ৭/৮ জন সদস্য ধারালো বিভিন্ন অস্ত্র নিয়ে তার উপর আক্রমণ করে। এসময় ব্যবসায়ী শাওন কোনোকিছু বুঝে উঠার আগেই তাকে উপর্যুপুরি কুপিয়ে তার কাছে থাকা ব্যবসার নগদ প্রায় ৩৫ হাজার টাকা লুটে নিয়ে চলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় সে দৌড়ে বাজারের সামনে গেলে তার বাবাসহ অন্যান্যরা তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে নিয়ে যায়। আহত ব্যবসায়ী শাওন জানায়, ডাকাতদের সবার বয়স ২০ থেকে ৩০ বছর হবে। তাদের কাছে বিভিন্ন ধরণের ধারালো অস্ত্র ছিল। তারা মহাসড়কের পাশে ফুটপাতে দাঁড়িয়ে ছিল। হঠাৎ আমার উপর হামলা করে কুপিয়ে আহত করে টাকা লুট করে নিয়ে যায়। এই বিষয়ে সোনারগাঁ থানায় নব্য যোগদানকৃত অফিসার ইনচার্জ এম এ বারী বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে মহাসড়কে ডাকাতি ছিনতাই বেড়েছে। ডাকাত ছিনতাইকারী ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.