শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
জামালপুরে তিন বছরে জলাবদ্ধতায় শেষ লিচুর ১৩৭ মাতৃগাছ, প্রশ্নে সরকারি উদাসীনতা দিনাজপুর জেলা পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন দিনাজপুরে ডিবির অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এক মাদক কারবারি আটক এম এ রশীদ হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ: স্বজনদের ওপর হামলা,স্বাস্থ্য সেবার মান নিয়ে প্রশ্ন জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার জামালপুরে ৭০০ উন্নয়ন প্রকল্প ফাইলবন্দি: প্রধান নির্বাহী কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়”শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত সোনারগাঁ উপজেলা পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান ইকবাল হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত মো.শাহিন খান

সোনারগাঁয়ের পিরোজপুরের সাবেক চেয়ারম্যান হাজী সিরাজুল হক ভূইয়ার ইন্তেকাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১১৪ Time View

নিজস্ব প্রতিবেদক,,

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সিরাজুল হক ভূইয়া হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং স্থানীয় মানুষের কাছে একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
মরহুম হাজী সিরাজুল হক ভূইয়া মৃত্যুকালে চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ২টা ৩০ মিনিটে তার নিজ গ্রামে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel