নিজস্ব প্রতিবেদক,,
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে পিরোজপুর ইউনিয়নের চেংগাকান্দি এলাকায় পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানার নিজ কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাসুম রানার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় আয়োজক মাসুম রানা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে এ দোয়ার আয়োজন করা হয়েছে। তিনি দেশ ও মানুষের কল্যাণে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে ওল স্থানীয় নেতৃবৃন্দ মতবিনিময় করেন।