বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
জীবন বড় অদ্ভুত এক হিসাবের খেলা-সুমন পঞ্চগড়ের বোদায় তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা পঞ্চগড়ে ১৭ নারীর হাতে তুলে দেওয়া হলো ৩৪টি মা ছাগল বোদায় সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে চা বাগানের যন্ত্রপাতি লুটপাট, তত্ত্বাবধায়কের ঘরে তালা ও মারধরের অভিযোগ দিনাজপুরে পুর্ণভবা নদীতে নৌকা ডুবে এক কৃষকের মৃত্যু প্রত্যাশার আলোয় কাটুক শৈশব: দিনাজপুর জেলা কারাগারে শিশুদের জন্য মানবিক উদ্যোগ

জীবন এত ছোট কেন- তৌহিদ এলাহি

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৩৮৮ Time View

নিজস্ব প্রতিবেদক।

এ এক রহস্যময় ধাধা। কিংবা, আমরা যে ষাট-সত্তর বছরের জীবন পাই, সেটাকে কতটা সঠিকভাবে ব্যবহার করতে পারি? কামানো অর্থ-বিত্ত হতে একচুল পরিমান কেউ নিয়ে গেলে আমাদের দুঃখের শেষ থাকে না, অথচ আমাদের সবচেয়ে মুল্যবান সম্পদ সময় নষ্ট করি, দান করি ও অপচয় করি কোন কার্পণ্য ছাড়া। কোন অর্জন ছাড়াই বার্ধ্যকের দিকে এগিয়ে যাই। সেখানে গিয়ে হিসেব মিলেই, এর-ওর জন্য অনেক করেছি, কিন্তু নিজের জীবনখানাকে ষোলআনা ফাঁকি দিয়েছি। কর্মজীবনের শেষ প্রান্তে বড় কোন পদ বা অর্জনের জন্য সারাজীবন দৌড়ের উপর থাকি, অতীতের দু:সহ ভুলের স্মৃতি রোমন্থন করি, ভবিষ্যতের দুশ্চিন্তায় আচ্ছন্ন থাকি, কিন্তু বর্তমানকে ধরতে পারি না।

অবসরকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারি না। মিথ্যে সমাজসেবার নামে দৌড়ে ক্লান্ত হই, উচ্চপদ বা বিপুল অর্থের জন্য সারাজীবনকে উৎসর্গ করি – কিন্তু এগুলো আমাদের নিজ স্বত্বার সাথে নিজের দুরত্ব তৈরি করে। এগুলো অর্জন করতে গিয়ে আমরা ক্লান্ত হই, এরপর রক্ষা করতে গিয়ে নিজের সব হারিয়ে ফেলি।

আজ যদি জানতাম কাল মৃত্যু হবে, তাহলে আরো কিছুদিন বেচে থাকার জন্য সর্বস্ব ত্যাগ করি, কিন্তু না জানলে স্রোতে গা ভাসিয়ে দেই, বার্ধক্য, রোগ-শোক এসে আমাদের নিয়ে যায়। আমাদের সময়কে ধরতে পারি না, উপভোগ করতে পারি না, মরিচীকার পেছনে ছুটে চলি, শেষ জীবনে এসে হিসেব মেলাতে পারি না। এ জীবনে যা সময় গেছে সব অন্যের জন্য, অথবা অর্থ-ক্ষমতা-ভোগের পেছনে, সত্যিকারের জীবনের সাধনাই করা হয় নি।

আমাদের ৬০/৭০ বছরের জীবনকে অতিক্ষুদ্র মনে হয় কারণ আমরা বেশিরভাগ সময় অপচয় করি। সঠিকভাবে বেচে থাকা শিখলে এও যথেষ্ঠ।

মহান দার্শনিক আন্নিউস সেনেকা এ মোহমায়া হতে বের হয়ে আসতে বলেছেন। নির্দেশনা দিয়েছেন, স্থির হয়ে ভাবতে, গভীর চিন্তায় ডুবে যেতে। জ্ঞান সাধনা করতে ও অর্জিত জ্ঞান বিলিয়ে দিতে। জ্ঞানচর্চাহীন মানুষের জীবনকে বলেছেন কুকুরের লেজের মত, যা তার পশ্চাতদেশ ঢাকতে পারে না আবার মশা মাছিও তাড়াতে পারে না। বন্ধুত্ব করতে বলেছেন পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ জ্ঞানীগুণী মানুষ, কবি- সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানীর সাথে। তাদের লেখা ও জ্ঞানের সাথে। অর্জিত জ্ঞান বিলিয়ে নিজেকে অমর করে রাখার পথ বাতলে দিয়েছেন আন্নিউস সেনেকা। তিনি বলেছেন, কবরের প্রস্তর খন্ডে লিখা নাম মুছে যাবে , ক্ষয়ে যাবে, কিন্তু বিলিয়ে দেয়া জ্ঞানগুলোই মানুষকে অমর করে রাখবে।

” হতচ্ছাড়া মরণশীল মানুষ,
দেখ কিভাবে বয়ে যায় তোর জীবনের সুন্দর সোনালী সময়”- ভার্জিল

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel