বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
জীবন বড় অদ্ভুত এক হিসাবের খেলা-সুমন পঞ্চগড়ের বোদায় তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা পঞ্চগড়ে ১৭ নারীর হাতে তুলে দেওয়া হলো ৩৪টি মা ছাগল বোদায় সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে চা বাগানের যন্ত্রপাতি লুটপাট, তত্ত্বাবধায়কের ঘরে তালা ও মারধরের অভিযোগ দিনাজপুরে পুর্ণভবা নদীতে নৌকা ডুবে এক কৃষকের মৃত্যু প্রত্যাশার আলোয় কাটুক শৈশব: দিনাজপুর জেলা কারাগারে শিশুদের জন্য মানবিক উদ্যোগ

এইড ফর ম্যান এর উদ্যোগে সোনারগাঁয়ে পিঠা উৎসব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৬ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারীদের দ্বারা পুরুষরা নির্যাতিত,প্রতিকারে বাধা কেন
সচেতনতায়, এইড ফর ম্যান সোনারগাঁ শাখার উদ্যোগে পানাম নগর আদমপুর পিঠা উৎসব এর আয়োজন করা হয়, সে সাথে ঘরোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়, Hot chicken এর সৌজন‍্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোনারগাঁ উপজেলার পৌরসভার পানাম নগর আদমপুর এলাকায় পিঠা উৎসবের মাধ‍্যমে পুরুষদের সচেতন করার লক্ষ্যে একটি ঘরোয়া পরিবেশে পিঠা উৎসবের মধ‍্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ সময় “এইড ফর ম্যান এর উপজেলা শাখার সাধারন সম্পাদক কে এম মহিউদ্দীন খোকন বলেন,আমরা পুরুষরা দীর্ঘদিন ধরে নারীদের কাছে কোন না কোন ভাবে নির্যাতিত ও নীপিড়নের শিকার হচ্ছি প্রতিদিন। এর প্রতিকার থেকে রেহায় পেতে হলে সমাজে প্রত‍্যেকটি পুরুষ মানুষকে সচেতন হতে হবে অন‍্যথায় এই অবস্থা দিন দিন বেড়েই চলবে। এ বিষয় নিয়ে দেশের প্রতিটি থানায় আইনি প্রক্রিয়ায় কাজ করে যাচ্ছেন থানা পুলিশ ও আইনজীবীরা।

আমাদের সমাজে একজন নারী একজন পুরুষকে বিপদে ফেলতে তার কোন প্রমাণ লাগে না। শুধু বললেই চলে আমাকে ঐ লোকটা বিরক্ত করে। সমাজ কিন্ত যাচাই বাচাই না করে ঐ লোকটাকে ধোলাই দেওয়া শুরু করে। এর সঠিক বিচার করবে কে?সেই জন‍্য আমাদের সাবধানে কাজ করত হবে। বুঝে- শুনে চিন্তা- ভাবনা করে কাজ করতে হবে।

বর্তমানে পুরুষরা সচেতন না হওয়ায়,মানুষ আবেগের বসত অনেক কাজ সহজে করতে চায়, আসলে সেই কাজটি কিন্তু মোটেই সহজ নয়। যেমন দরুন ——একজন সুন্দরী মেয়ে একটি ছেলেকে বিয়ের জন‍্য প্রস্তাব করল। সে তার প্রস্তাবে সাড়া দিয়ে ৫লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে সম্পন্ন করল।কিছু দিন অতিবাহিত হওয়ার পর ঐ মেয়ে আর সংসার করবে না বলে জানাল। সে তার দেনমোহরের টাকার জন‍্য ছেলে চাপ প্রয়োগ করছে আইনি প্রক্রিয়ায়। এখন ছেলেটি কি করবে?তার তো ঐ টাকা পরিশোধ করার সামর্থ নাই। এই যে একটা টেনশন ——-এইটা চিন্তা ভাবনা না করে কাজ করাতে ঐ ছেলেটি এখন সমস‍্যায় পরেছে। এটাই হলো আমাদের পুরুষদের ভুল। এ গুলো আমাদের খেয়াল করে চলতে হবে।

এই জন‍্য আমরা সারা বাংলাদেশ তথা সকল জেলায় মানুষের কল‍্যাণে নারী নির্যতনের পাশাপাশি পুরুষদের নির্যাতন যাহাতে না হতে হয় এ বিষয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ সব জায়গা থেকে আমাদের সাথে কাজ করার জন‍্য মানুষের আশানুরূপ সাড়া পাচ্ছি। আপনারাও সোনারগাঁ বাসি আমাদের এই কাজে অংশগ্রহন করে আমাদের সহযোগিতা করবেন বল আশা করি।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা শাখা সভাপতি সাংবাদিক মোঃ শাহাজালাল,কেন্দ্রীয় সহ-সভপতি মোঃ জাহাঙ্গীর আলম,সাধারন সম্পাদক কে এম মহিউদ্দীন খোকন,সাংগঠনিক সম্পাদক অপু সারোয়ার,দপ্তর সম্পাদক নূরুজ্জামান,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম নাদিম,সোনারগাঁ পৌরসভার মেয়র পদপ্রার্থী ছগির আহম্মেদ,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন,সচীব মোঃ মীযানুর রহমান,সাংবাদিক সামির সরকার সবুজ,সাংবাদিক গিয়াস উদ্দীন কামাল,হট চিকেন এর পরিচালক মোঃ সজিব,সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, বিশিষ্ট ব‍্যবসায়ি শান্ত,আরো অন‍্যান‍্য ব‍্যক্তিবর্গ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel