শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাশেদুল ইসলাম সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন

সোনারগাঁয়ে নানা আয়োজনে পালিত হলো মহান বিজয় দিবস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

নিজস্ব প্রতিবেদক,,

যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও দেশপ্রেমের আবহে সোনারগাঁয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজয় র‍্যালি ও শিশু-কিশোরদের অংশগ্রহণে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

দিনব্যাপী এসব আয়োজনে সোনারগাঁ উপজেলাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। লাল-সবুজের সাজে সেজে ওঠে পুরো জনপদ, আর মহান বিজয়ের আনন্দে মুখরিত হয়ে ওঠে সোনারগাঁবাসী।,,,

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel