বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাশেদুল ইসলাম সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন

সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় ‘ইশাখা রয়েল বাফেট’-এর শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১২৮ Time View
0-3840x1728-0-0-{}-0-12#

নিজস্ব প্রতিবেদক,,,

ঐতিহ্যবাহী সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় বাহারি ও সুস্বাদু খাবারের নতুন আয়োজন নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘ইশাখা রয়েল বাফেট’।
শুক্রবার ২ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী দিনে অতিথি ও আগত ক্রেতাদের জন্য সাজানো হয় নানা স্বাদের ও ভিন্ন ভিন্ন দেশের মুখরোচক খাবারের বিশেষ বাফেট আয়োজন। আধুনিক পরিবেশ, পরিচ্ছন্নতা ও পারিবারিক আবহে খাবার উপভোগের সুযোগ থাকায় শুরুতেই দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে এই বাফেট রেস্টুরেন্ট।
ইসলামি ব্যাংক লিমিটেড, সোনারগাঁ শাখার পাশেই অবস্থিত ‘ইশাখা রয়েল বাফেট’। উদ্যোক্তা হাজী আহমেদ হোসাইন হিরো জানান, সুলভ মূল্যে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে সোনারগাঁবাসীর খাদ্যরুচিতে নতুন মাত্রা যোগ করাই আমাদের লক্ষ্য।
তারা সকলকে সপরিবারে এসে ভিন্ন স্বাদের খাবার উপভোগ করার জন্য আমন্ত্রণ জানান। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, হাজী নুরজামান প্রধান , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, মোগরাপাড়া ইউপি সদস্য ও সমাজ সেবক আবুল হোসেন তুষার, সমাজসেবক শামীম আহমেদ, ডাক্তার সুমন, সারোয়ার, টিটু, সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সহসভাপতি হাবিব মাস্টারসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel