বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাশেদুল ইসলাম সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন

সোনারগাঁয়ে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ Time View

নিজস্ব প্রতিবেদক,,,

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ভট্টপুর এলাকায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় বানিনাথপুর, ভট্টপুর, ও ষোলপাড়া সমাজ উন্নয়ন সংঘের সদস্য সচিব, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক, সৌদি আরব প্রবাসী বাছেদ মিয়ার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানান, শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবের জন্য এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় তিন শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা মাসুদ, লাইব্রেরিয়ান মাসুদ, কুয়েত প্রবাসী হুমায়ুন কাবির, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, পৌরসভার শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোশারফসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel