বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাশেদুল ইসলাম সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন

সোনারগাঁয়ে দাড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ Time View

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডঃ ইকবাল হোসাইন ভূঁইয়ার সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মানববন্ধন করেছে এলাকাবাসী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩ (সোনারগাও-সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়েতে ইসলামী মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ডঃ ইকবাল হোসাইন ভূঁইয়া দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করতে দীর্ঘদিন ধরেই জনসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়েছেন। ইতিমধ্যেই ইকবাল হোসাইন ভুইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয় এবং সেই মোতাবেক দাড়িপাল্লা প্রতিক বরাদ্দও দেয়া হয় নির্বাচন কমিশন থেকে।

তবে নাটকীয় ঘটনা ঘটে প্রতীক বরাদ্দের শেষ দিন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসকে আসনটি ছেড়ে দেওয়া হয় কেন্দ্র থেকে। এতে বেশ আশাহত হন স্থানীয় নেতাকর্মী ও তার সমর্থকরা। দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাড়ান ডঃ ইকবাল হোসাইন ভূঁইয়া।

তবে কর্মী সমর্থকদের বাঁধায় মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন জমা দিতে বিলম্ব হওয়ায় তা গ্রহণ করেননি জেলা রিটার্নিং অফিসার। ফলে প্রার্থীতা টিকে যায় এবং নির্বাচন কমিশন থেকে বৈধ প্রার্থী হিসেবে দাড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেয়া হয়। এতে সাধারণ সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে আসলেও অস্বস্তিতে পড়েন জামায়াত নেতারা।

কেন্দ্রীয় সিদ্ধান্ত পরিবর্তন না হওয়ায় নির্বাচনী প্রচারণা থেকে বিরত রয়েছেন। এমনকি গতকাল ২২ শে জানুয়ারি নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হলে সাধারণ কর্মী সমর্থকদেরও প্রচারণা চালাতে নিষেধ করেন তিনি। এতে যারপরনাই ক্ষুব্ধ হন দাড়িপাল্লার সমর্থকরা।

এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে শুক্রবার বিকেলে সোনারগাঁয়ে মোগড়াপাড়া চৌরাস্তায় বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েক’শ নারী পুরুষ।

বিক্ষোভে জামায়াতের নেতৃস্থানীয় কাউকে দেখা যায়নি।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জানতে পেড়েছি নির্বাচন কমিশন থেকে ডঃ ইকবাল ভুইয়ার মনোনয়ন বৈধ ঘোষণা এবং প্রতিক বরাদ্দের পরেও কেন্দ্র থেকে চিঠি দিয়ে ব্যালট পেপারে প্রতিক না রাখার ষড়যন্ত্র হচ্ছে।

আমরা নির্বাচন কমিশনকে বলবো যেকোন অবস্থায় যেন ব্যালটে দাড়িপাল্লা প্রতিক বহাল থাকে।

এসময় বক্তারা জামায়াতের কেন্দ্রীয় নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা আপনাদের হঠকারী সিদ্ধান্ত পরিহার করে ত্যাগী, সৎ, যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেন।

পরিবর্তনের পক্ষে সোনারগাঁয়ের মানুষের রায় নিয়ে ছিনিমিনি খেলবেন না। ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়ার প্রতি অনুরোধ আপনি, আপনার দেয়া ওয়াদা বরখেলাপ করবেন না‌।

আগামীর সুন্দর সোনারগাঁয়ে স্বপ্ন দেখিয়ে আপনি আমাদের ছেড়ে যাবেন না। সব ষড়যন্ত্র মোকাবেলা করে আপনি সোনারগাঁয়ের উন্নয়নে কাজ করুন। আগামী নির্বাচনে আপনার দল না থাকলেও আমরা আপনার পাশে থাকবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel