শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাশেদুল ইসলাম সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন

সোনারগাঁয়ে হাতপাখা মার্কার প্রার্থী গোলাম মসীহর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১১২ Time View
0-3840x1728-0-0-{}-0-12#

নিজস্ব প্রতিবেদক,,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা মার্কার পদপ্রার্থী ও সাবেক সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় সোনারগাঁয়ে তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গোলাম মসীহ তার নির্বাচনী ভাবনা, কর্মপরিকল্পনা ও হাতপাখা মার্কার পক্ষে জনসমর্থনের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, জনগণের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকরা নির্বাচন পরিস্থিতি, এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা অবস্থা ও ভোটারদের প্রত্যাশা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। গোলাম মসীহ তাদের প্রশ্নের উত্তর দেন এবং একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যাশা জানান।
এ সময় তিনি ভবিষ্যতে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় মাদক নিরাময় কেন্দ্র স্থাপনসহ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel