শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাশেদুল ইসলাম সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন

সোনারগাঁয়ে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিমের পক্ষে ঘোড়া মার্কায় গণসংযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৩ Time View
0-0x0-0-0-{}-0-0#

নিজস্ব প্রতিবেদক,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে।
শুক্রবার ৬ ফেব্রুয়ারি বিকেলে সোনারগাঁও পৌর এলাকার বিভিন্ন এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করে ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করা হয়।
প্রচারণায় উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, পৌর বিএনপির সহসভাপতি পনির হোসেন ও জাকির হোসেন জিয়া সহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষায় অভিজ্ঞ ও সৎ নেতৃত্ব প্রয়োজন। অধ্যাপক রেজাউল করিম অতীতে উন্নয়নমূলক কাজের মাধ্যমে সেই সক্ষমতার প্রমাণ দিয়েছেন। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ঘোড়া মার্কায় ভোট দেওয়ার জন্য তারা এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel