বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাশেদুল ইসলাম সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন

সোনারগাঁও পৌরসভায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর হামলার অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৫ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা এলাকায় পৌর বিএনপি নেতা আব্দুল রাহিমের নেতৃত্বে পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ ও স্বেচ্ছাসেবক দলের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকার ষোলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত আবু সাঈদ অভিযোগ করে জানান, গত কয়েকদিন ধরে আব্দুল রাহিম তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা না দেওয়ায় বৃহস্পতিবার দুপুরে রাহিমের নেতৃত্বে একদল লোক হঠাৎ তাদের ওপর হামলা চালায়।
তিনি আরও জানান, হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে তার মাথায় গুরুতর আঘাত করে। এ সময় তার সঙ্গে থাকা স্বেচ্ছাসেবক দলের নেতাকেও মারধর করা হয়। স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
আবু সাঈদের দাবি, পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর এই হামলা চালানো হয়েছে হামলার পর স্বেচ্ছাসেবক দলের নেতা মোশাররফ এর সাথে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।এ ঘটনার পর তার স্ত্রী বাদী হয়ে ৯ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। স্থানীয় নেতাকর্মীরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel