বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পঞ্চগড়ে নিরাপদ সড়ক দিবস পালিত, আইন মানার আহ্বান বক্তাদের জীবন বড় অদ্ভুত এক হিসাবের খেলা-সুমন পঞ্চগড়ের বোদায় তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা পঞ্চগড়ে ১৭ নারীর হাতে তুলে দেওয়া হলো ৩৪টি মা ছাগল বোদায় সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে চা বাগানের যন্ত্রপাতি লুটপাট, তত্ত্বাবধায়কের ঘরে তালা ও মারধরের অভিযোগ দিনাজপুরে পুর্ণভবা নদীতে নৌকা ডুবে এক কৃষকের মৃত্যু

পবিত্র মাহে রমজান ও স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৯৮ Time View

নিজস্ব প্রতিবেদক,,

পবিত্র মাহে রমজান ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে (২ মার্চ সোমবার) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর হাজী আনোয়ারা হাফিজিয়া মাদ্রাসায় স্থানীয় মুসলিমদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমানের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিবপুর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী নুরুজ্জামান প্রধান এবং সঞ্চালনায় করেন হাজী ফজল হোসেন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান।
ইফতার মাহফিলে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন খান। অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel