মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড

সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে সাড়ে ছয়শত রোজাদারকে ইফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৭৬ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে সাড়ে ছয়শত রোজাদারের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিকালে পিরোজপুর মোল্লার বাজারে একটি স্কুল প্রাঙ্গণে প্রায় সাড়ে তিন শতাধিক রোজাদারকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। একই সময়ে চেঙ্গাকান্দি জামে মসজিদে আরও প্রায় সাড়ে তিনশত রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।

দোয়া ও ইফতার মাহফিলে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মমিনুল হক সরকার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও নারায়ণগঞ্জ জেলা আমীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আনোয়ার হোসেন, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনারগাঁ উপজেলা দক্ষিণ শাখা, বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবী মোক্তার হোসেন মোক্তাদি এবং সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য সাহ আলম।

পিরোজপুর ইউনিয়ন জামায়াতের আমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের কর্মী ওমর ফারুখ।

এ সময় পিরোজপুর, মানাইকান্দি, নয়াগাঁও, ছয়হিস্যা, নাগেরগাঁও, গঙ্গানগর ও কান্দারগাঁওসহ বিভিন্ন গ্রামের জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel