মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড

সোনারগাঁয়ে আতাউর রহমানের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১২০ Time View
0-0x0-0-0-{}-0-0#

নিজস্ব প্রতিবেদক,,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার বাড়ি মজলিশ এলাকায় স্থানীয় মুসল্লি ও রোজাদারদের সম্মানার্থে দোয়া, ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিনের সভাপতিত্বে এবং যুবদল নেতা রাকিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু, ইউপি সদস্য তুষার হোসেন আবুল, ইমদাদ প্রধান, জাহাঙ্গীর হোসেন, শামসুল হক শাফা, সাবেক ইউপি সদস্য মাজারুল ইসলাম মানিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুসল্লি ও রোজাদারদের সম্মানে ইফতার পরিবেশন করা হয় এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ও যুবদল নেতা বাবুল আহমেদ বিজয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel