মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড

সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড এর উদ্যোগে ৭০০ পরিবারে খাদ্য সহায়তা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪৮ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জে সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড এর উদ্যোগে ৭০০ অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা করা হয়েছে। গতকাল শনিবার (১৪ মার্চ) সকালে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকায় লন্ডন ভিত্তিক একটি সামাজিক সংগঠন সোনারগাঁ ওয়েল ফেয়ার ইউকে লিমিটেড এর সহায়তায় আয়োজিত ‘ঈদ উপহার সামগ্রী বিতরণ-২০২৬’ অনুষ্ঠানে এ সহায়তা দেওয়া হয়।
বাংলাদেশে অবস্থিত সংগঠনটির পরিবারবর্গ জানান,উপকারভোগী প্রতিটি পরিবারকে একটি করে ১০ কেজির চালের প্যাকেট দেওয়া হয়।
সংগঠনটির সভাপতি মামুন কবির বলেন,২০২২ থেকে প্রায় ৫ বছর ধরে দূর প্রবাসে এই সংগঠনটির পথ চলা। শুরু থেকেই ধারাবাহিক ভাবে সমাজের অসহায় জনগোষ্ঠীর মাঝে সংগঠনটির সদস্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন,সেবা দিয়ে যাচ্ছেন। এই কার্যক্রম চলমান থাকবে। সাধারণ সম্পাদক কামরুল কবির বলেন,সংগঠনটি লন্ডন ভিত্তিক হলেও,বাংলাদেশে আমাদের সেবামূলক কার্যক্রম চলমান রাখেন আমাদের পরিবারের সদস্যরা। ২০২২ সাল থেকেই অসহায় জনগোষ্ঠীর মাঝে সংগঠনটি তার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে যাচ্ছেন। চেষ্টা থাকবে সামনে এর পরিধি যেনো আরো বাড়ানো যায়।
ইউকে অবস্থিত সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড এর সভাপতি,মামুন কবির ও সাধারণ সম্পাদক কামরুল কবির দেশবাসীর মঙ্গল কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel