মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড

সোনারগাঁয়ে এতিম শিশুদের সঙ্গে ১৪-১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৬২ Time View

নিজস্ব প্রতিবেদক,,

সোনারগাঁয়ে সনমান্দী খান বাড়ী দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের সঙ্গে ইফতার ও সেহারীর আয়োজন করেছে ১৪/১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রোববার (১৫ মার্চ) সংগঠনটির উদ্যোগে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ১৪/১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাকলাইন
সজিব, সদস্য মীমরাজ হোসেন রাহুল, তানভীর সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এসময় বক্তব্যে মীমরাজ হোসেন রাহুল বলেন, ১৪/১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি মানবিক সংগঠন। সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। পবিত্র মাহে রমজান আমাদের সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। আজ আমার জন্মদিন উপলক্ষে এতিম শিশুদের সঙ্গে ইফতার করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সবার কাছে দোয়া চাই, যেন ভবিষ্যতেও সংগঠনের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে পারি।ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আয়োজকরা জানান, পুরো আয়োজনটি ১৪/১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাঈম মিয়া, সাবেক অর্থ সম্পাদক ইমরান মোল্লা ও সাবেক সহ-সভাপতি হাসান ছাবেড়ির সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

পরে এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহজালাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel