সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান

সোনারগাঁয়ে ১০০ টাকা চাঁদা না দেওয়ায় ফুটপাত ব্যবসায়ীর মাথা ফাটানোর অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫৪ Time View

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ১০০ টাকা চাঁদা না দেওয়ায় এক ফুটপাত ব্যবসায়ীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আজহার নামে এক যুবকের বিরুদ্ধে।

শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মোগরাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ-এর সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম শামীম আহমেদ বাবু। তিনি মহাসড়কের পাশে ফুটপাতে কাঁচা তরকারির দোকান বসিয়ে জীবিকা নির্বাহ করেন।

ভুক্তভোগী শামীম আহমেদ বাবু জানান, প্রতিদিনের মতো তিনি মহাসড়কের পাশে কিছু কাঁচা তরকারি নিয়ে বসেছিলেন। এ সময় হাবিবপুর গ্রাম এলাকার আজহার নামে এক যুবক তার কাছ থেকে প্রতিদিনের নির্ধারিত ১০০ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আজহার তার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এলোপাতাড়ি মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়।

পরে আশপাশের অন্যান্য ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান।

বাবু বলেন, প্রতিদিন ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে ১০০ টাকা করে চাঁদা নেওয়া হয়। তিনি এ ঘটনার বিচার দাবি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাঁদাবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel